হোম > বিশ্ব

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিলো বেলারুশ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিলিয়াটস্কি ও বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভাসহ ১২৩ বন্দিকে মুক্তি দিয়েছে বেলারুশ। বেলারুশবিষয়ক মার্কিন বিশেষ দূত জন কোয়েল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর তাদের মুক্তি দেয়া হয়। খবর আল জাজিরার।

এরআগে যুক্তরাষ্ট্র মিনস্কের পটাশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর ১২৩ বন্দিকে মুক্তি দেয় বেলারুশ। বিশ্বে সারের গুরুত্বপূর্ণ উপাদান পটাশের অন্যতম বড় উৎপাদক বেলারুশ।

গত মাসে বেলারুশবিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দির মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেন কোয়েলকে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।

আরএ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪