হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সুইডেনে ব্যাপক বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে সুইডেনের রাজধানী স্টকহোমে বিক্ষোভ করেছেন শত শত মানুষ । বেশ কয়েকটি সংঠনের আহ্বানে ওডেনপ্ল্যান স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর মিডল ইস্ট মনিটরের।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

‘গাজায় শিশুরা নিহত হচ্ছে’, ‘স্কুল ও হাসপাতাল বোমা হামলা হচ্ছে’, ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’, এবং ‘খাদ্য ঘাটতির অবসান করুন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা। তারা গাজায় ইসরাইলের হামলা বন্ধ এবং সুইডিশ সরকারকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানায়।

সুইডিশ কর্মী জোয়াকিম অরথেন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, গাজা এবং পশ্চিম তীরের পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখানে আছি কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি। শান্তি চুক্তি বাস্তবায়ন করা উচিত, বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে। ইউরোপের নাগরিকদের মতো ফিলিস্তিনিদেরও মানবাধিকার ভোগ করা উচিত। ফিলিস্তিনি জনগণের অধিকার সুরক্ষিত করার আহ্বান জানান তিনি।

সুইডেন ছাড়াও নেদারল্যান্ডসের উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বিশ্ববিদ্যালয় ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।

১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় কমপক্ষে ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত ও এক হাজার ১৮ জন আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলায় ইসরাইল ৭০ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি