হোম > বিশ্ব

আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক: এরদোয়ান

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রস্তুত আঙ্কারা। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন তিনি।

পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেন, আলোচনা যাতে ইতিবাচক ফল দেয়, সেজন্য তুরস্ক ‘সব ধরনের সমর্থন’ অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আঙ্কারা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে কাজ করছে।

এরদোয়ান বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ঈদুল আযহা উদযাপনের ওপর ছায়া ফেলেছে। ইরানের জনগণ এই কঠিন সময় কাটিয়ে উঠবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা খুঁজে পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে তিনি ইরানি প্রেসিডেন্টকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ