হোম > বিশ্ব

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে তুরস্কের একটি বিনিয়োগ ব্যাংক এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো চীন-ইরান বাণিজ্য এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনে সহায়তা করেছে। নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হবে। তবে লেনদেন গুটিয়ে নেওয়ার জন্য সীমিত সময় ও অনুমতিও দিয়েছে ওয়াশিংটন।

এটি ট্রাম্প প্রশাসনের বর্তমান অভিযানে কোনো ন্যাটো সদস্য দেশের ব্যাংকের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা। মার্কিন অর্থ বিভাগ বলেছে, গোল্ডেন গ্লোবাল ইরানের তেল বিক্রির অর্থ চীন থেকে তুরস্কে স্থানান্তর এবং পরে তা নগদ ও স্বর্ণে রূপান্তরে সহায়তা করছিল।

তবে গোল্ডেন গ্লোবাল অভিযোগ অস্বীকার করেছে। ব্যাংকটির দাবি, তারা স্থানীয় ও আন্তর্জাতিক আইন এবং ব্যাংকিং-কমপ্লায়েন্স বিধি মেনে চলেছে এবং নিষেধাজ্ঞার অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। প্রতিষ্ঠানটি আরো বলেছে, মার্কিন নিষেধাজ্ঞায় উল্লেখ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক ছিল না এবং তাদের সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ লেনদেনও হয়নি।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা অন্যান্য প্রতিষ্ঠানও ভবিষ্যতে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এই পদক্ষেপ ইরানের ওপর চাপ সামান্য বাড়ালেও যুদ্ধের গতিপথ বদলানোর মতো বড় প্রভাব নাও ফেলতে পারে। বরং অতিরিক্ত চাপ ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং বৈশ্বিক অর্থনীতিতে আরো অস্থিরতা তৈরি করতে পারে।

সূত্র: জিও নিউজ

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার