হোম > বিশ্ব

পাকিস্তান-ইরানের সেনাপ্রধানের ফোনালাপ, কী কথা হলো

আতিকুর রহমান নগরী

ছবি: বিজনেস রেকর্ডার

সীমান্ত সুরক্ষায় সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ প্রচেষ্টা আরো জোরদার করার অঙ্গীকার করেছেন পাকিস্তান ও ইরানের সেনাপ্রধান। মঙ্গলবার ফোনালাপে এ অঙ্গীকার করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুররহিম মুসাভি। খবর দ্য ডনের।

ইরানি দূতাবাসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির এবং ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুসাভি অভিন্ন সীমান্তরেখা সুরক্ষিত করতে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রস্তুত।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, জেনারেল মুসাভি বলেছেন, ইরান সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রস্তুত। সেইসঙ্গে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি।

এতে আরো বলা হয়েছে পাকিস্তানি সেনাপ্রধান অভিন্ন সীমান্ত সুরক্ষিত করার বিষয়ে একমত হয়েছেন। সম্মিলিতভাবে পাকিস্তান-ইরান সীমান্তকে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রতে পরিণত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ফোনালাপে মুসাভি ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পাকিস্তানের তেহরানকে সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে পাকিস্তানি সেনাপ্রধান তার দেশের প্রতি মুসাভির সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরের কয়েকদিন পর ফোনালাপ করলেন দুই দেশের সেনাপ্রধান। এর আগে চলতি মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ সীমান্তে সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করে যৌথভাবে সীমান্ত সুরক্ষার ব্যাপারে একমত হয়েছিল।

এই মাসের শুরুতে পাকিস্তান ও ইরান একমত হয়েছিল, দু’দেশের সীমান্তবর্তী অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নির্ভর করে সন্ত্রাসবাদ কার্যকরভাবে নির্মূলের ওপর। দুই দেশের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকা নিষিদ্ধ গোষ্ঠী, যেমন জইশ আল-আদল এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির তৎপরতার কারণে নিরাপত্তা হুমকির সম্মুখীন।

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ