হোম > বিশ্ব

ইরানের প্রেসিডেন্টের বার্তা ‘স্পষ্ট’- বললেন মুখপাত্র

আমার দেশ অনলাইন

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বার্তা স্পষ্ট, যদি আমাদের উপর আক্রমণে এই অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে, তাহলে আমরাও তাদের উপর আক্রমণ করব না- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া বার্তা নিয়ে এই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ উপ-প্রধান।

তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনই আগ্রাসনের সামনে মাথা নত করে না এবং আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর জারি করা নির্দেশিকা অনুসারে, যেকোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে দুঃখপ্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে কোনো দেশ ‘প্রথমে আক্রমণ না করা পর্যন্ত’ তাদের উপর আক্রমণ করবে না তেহরান।

যদিও ইরানের প্রতিবেশী দেশগুলো থেকে শুক্রবারও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার খবর পাওয়া গেছে।

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড