হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় নিহত ১১ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি লঙ্ঘন

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় একই পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে ইসরাইল। আট দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে ভয়াবহ চুক্তি লঙ্ঘনের ঘটনা। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে একটি গাড়িতে হামলা চালায় ইসরাইল। খবর আল জাজিরার।

শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন পাড়ায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ট্যাঙ্কের শেল নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে জানান, পরিবারটি যখন তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরাইলি সেনাবাহিনী তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন নারী ছিলেন।

তিনি আরো বলেন ‘যা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখনো রক্ষক্ষয়ী সংঘর্ষ চালাতে চায়।’

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের সঙ্গে সমন্বয় করে এখন পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

হামাস এ হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। তারা বলছে, কোনো যুক্তি ছাড়াই পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরাইলকে চাপ দেয়ার আহ্বান জানিয়েছে হামাস।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি