হোম > বিশ্ব

ইসরাইল বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, বিমান ও ট্রেন চলাচল স্থগিত

স্টাফ রিপোর্টার

ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের রাজধানী তেলআবিবের প্রধান বিমানবন্দরের কাছে আছড়ে পড়ায় বলে উড়োজাহাজ এবং বিমানবন্দরে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

বিমানবন্দর মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এতে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশপাশে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের একটি টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এছাড়া বিমানবন্দরে সাইরেন শুনে যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়াতে দেখেন রয়টার্সের ওই প্রতিবেদক।

এদিকে, ইসরাইল অ্যাম্বুলেন্স সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের সড়কের কাছে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হুতি গোষ্ঠী ইরান-সমর্থিত একটা শক্তিশালী গোষ্ঠী।

এমএস

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার