হোম > বিশ্ব

সম্মান দিলে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া: পুতিন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা সম্মান দিলে ইউক্রেনের পরে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া। মস্কো ইউরোপীয় দেশগুলোতে আক্রমণ করার পরিকল্পনা করছে এমন দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসির।

শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে বিবিসির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘যদি আমাদের সম্মান দেয়া হয়, যদি আমাদের স্বার্থকে সম্মান করা হয়, ঠিক যেভাবে আমরা সব সময় আপনাদের স্বার্থকে সম্মান করার চেষ্টা করেছি। তাহলে আর অভিযান হবে না।’

এই মাসের শুরুতে পুতিন বলেছিলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে ইউরোপীয়রা চাইলে ‘এখনই’ প্রস্তুত।

এছাড়া তিনি শর্ত দেন ‘যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না।’

এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া ।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স