হোম > বিশ্ব

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়াকে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর শ্রদ্ধা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি হাইকমিশনে গিয়ে প্রয়াত নেত্রীর স্মরণে খোলা শোকপুস্তকে নিজের বার্তা লেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এক্সে দেওয়া এক পোস্টে রাজনাথ সিং জানান, তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন। ওই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি শোকবার্তা তার হাতে তুলে দেন।

উল্লেখযোগ্যভাবে, এর মাত্র কয়েকদিন আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছিল। গত ২৩ ডিসেম্বর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে সেখানে প্রতিবাদ মিছিল হয়। এরও আগে, ২০ ডিসেম্বর রাতে কয়েকজন বিক্ষোভকারী হাইকমিশনের সামনে হুমকিমূলক স্লোগান দেন। এসব ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নিজে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ করাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা এবং সম্পর্ক স্বাভাবিক রাখার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এসআর

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী