হোম > বিশ্ব

মুক্তি পেলেও সুস্থ জীবনে ফেরার শঙ্কায় ফিলিস্তিনিরা

ইসরাইলি বাহিনীর নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের বাসিন্দা মোয়াজাজ ওবাইয়াত। সুঠাম দেহ আর শক্তিশালী বডিবিল্ডার হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু বর্বর ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে বন্দি অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তিনি। সদ্য বিদায় নেওয়া ২০২৪ সালের জুলাই মাসে মুক্তি পান ইসরাইলি কারাগার থেকে। বন্দিদশা থেকে মুক্তি মিললেও শারীরিক অসুস্থতা থেকে রেহাই পাচ্ছেন না মোয়াজাজ। অন্য কারও সহায়তা ছাড়া হাঁটতেও পারছেন না তিনি। গত অক্টোবরে ইসরাইলের সেনারা আবারো আটক করে তাকে।

আটকের আগে বেথলেহেম সাইকিয়াট্রিক হসপিটালে তার চিকিৎসা করানো হয় ৩৭ বছর বয়সি মোয়াজাজকে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার তীব্র মাত্রার ‘পোস্ট প্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসডি’ রোগ ধরা পড়ে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী ইসরাইলের প্রত্যন্ত কেতজিয়ত কারাগারে বন্দি থাকার সময় সেখানকার আচরণ শরীরের সঙ্গে সঙ্গে মনের ওপরও মারাত্মক প্রভাব ফেলেছে। সেখানে বলা হয়, মোয়াজাজ ‘শারীরিক ও মানসিকভাবে সহিংস আচরণ ও নির্যাতনের শিকার’। সেই সঙ্গে পরিবার থেকে দূরে থাকার উদ্বেগ-উৎকণ্ঠা তাকে মানসিকভাবে আরও বেশি বিপর্যস্ত করে তোলে।

ইসরাইলি কারাগার ও বন্দি শিবিরে ফিলিস্তিনিদের নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের যে ক্ষতচিহ্ন তারা বয়ে বেড়াচ্ছেন তা নতুন করে আলোচনায় এসেছে। কারণ, পরবর্তীকিালে তাদের কেউ আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কারো শরীরে রয়েছে আঘাতে চিহ্ন কেউ বা হয়েছে শ্লীলতারহানির শিকার। কেউ বের হয়েছেন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে।

দীর্ঘদিন এক বছরেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ বাহিনীর বর্বর নির্যাতন ও নিপীড়নে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ অঞ্চল। নিহত হয়েছেন অর্ধ লাখের কাছাকাছি ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু। যারা বেঁচে আছেন তারা লড়াই করছেন চরম ক্ষুধা ও বৈরী আবহাওয়ার সঙ্গে। মানবিক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর যুদ্ধবিরতির চেষ্টা চলছে বহুদিন ধরে। যুদ্ধবিরতি নিশ্চিত হলে মুক্তি পাবে যুদ্ধ শুরুর আগে ও পরে ইসরাইলি বাহিনীর হাতে আটক গাজার হাজারো বাসিন্দা। যার বিনিময়ে মুক্তি পাবে হামাসের হাতে বন্দি ইসরাইলের জিম্মিরা।

তবে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ কী হবে তা অনিশ্চিত হলেও মুক্তি পাওয়া বন্দিদের ভবিষ্যৎ খুব একটা আলোকিত হবে না। কারাগারে যেসব শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের তা থেকে শিগগিরই মুক্তি মিলবে না, এসব মানুষদের। আর সুস্থ হওয়ার জন্যও প্রয়োজন দীর্ঘমেয়াদি সুচিকিৎসা। এমনটাই জানিয়েছে, পশ্চিম তীরের একটি সরকারি সংস্থা ‘প্যালিস্টনিয়ান কমিশন ফর ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ অ্যাফেয়ার্স’ এর প্রধান কাদৌরা ফারেস। ফারেস বলেন, মোয়াজাজের ঘটনাটি তিনি পুরোটাই জানেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইলের হাতে আটক হওয়া ফিলিস্তিনিদের মধ্যে চারজনের গল্প মোয়াজোজের গল্পের মতোই। অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত এই অভিযোগে তাদের কয়েক মাস আটকে রাখা হয়। তারপর কোনো অপরাধের অভিযোগ বা দোষী সাব্যস্ত করা ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল।

সবাইকে প্রচণ্ড মারধর, ক্ষুধার্ত রাখা, ঘুমাতে না দেওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে দীর্ঘক্ষণ রাখা হতো। যার দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর। মানবাধিকার সংগঠনগুলোর একাধিক তদন্তের সঙ্গে মুক্তিপ্রাপ্তদের বয়ানের যথেষ্ট মিল রয়েছে। যেখানে বন্দি ফিলিস্তিনিদের ওপর গুরুতর নির্যাতনের কথা বলা হয়েছে। গত আগস্টে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের কারাগারগুলোতে বন্দিদের ওপর ব্যাপক নির্যাতন চালানো, যৌন সহিংসতা ও ধর্ষণ এবং তাদের ভয়ানক অমানবিক পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল।

হোয়াইট হাউস ইসরাইলের কারাগারে নির্যাতন, ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবেদনগুলোকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা সামরিক কর্মীদের দ্বারা গাজায় বন্দিদের ওপর নির্যাতনের বেশ কয়েকটি মামলা তদন্ত করছে তবে তাদের আটক কেন্দ্রগুলোতে পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ ‘স্পষ্টভাবে’ প্রত্যাখ্যান করেছে।

ইসরাইল প্রিজন সার্ভিস কর্তৃপক্ষ কারাগার পরিষেবা, যা দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের কার্যালয় বলেছে, এ নিয়ে তারা পৃথক মামলায় পৃথক মন্তব্য করবেন না।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২