হোম > বিশ্ব

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশটির সংবিধানও স্থগিত করা হয়েছে। গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে আল-শারাকে। এই পরিষদ নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে। শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি ঘোষণা দেন।

আবদেল ঘানি জানিয়েছেন, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা সেইসাথে দশক ধরে সিরিয়া শাসনকারী বাথ পার্টি ভেঙে দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

টেলিফোনে পাক সেনাপ্রধানকে যে কথা বললেন আরাগচি

ইরানকে যে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছিল তুরস্ক

ইরাকের পর মাশহাদে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র

গাজায় ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,১১৮

জর্ডানের সামরিক ঘাঁটিতে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহরে আইআরজিসি স্থাপনায় আগুন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

খামেনিকে দাফনের জন্য প্রস্তুত মাশহাদ

চীনের জুতা কারখানায় আগুন, নিহত ২৮