হোম > বিশ্ব

আফগানিস্তানে সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের কান্দাহারে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকিস্তানের বিভিন্ন স্থানে আফগানিস্তান থেকে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ আক্রমণ চালানো হয় বলে জানায় ইসলামাবাদ কর্তৃপক্ষ।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে কাবুলের ৩১৩ কর্পস এবং কান্দাহারের তারাও সন্ত্রাসী শিবিরের অবকাঠামো ধ্বংস করেছে।

এছাড়া ১২ থেকে ১৩ মার্চ রাতে নিরাপত্তা বাহিনী আফগান তালেবান এবং ফিতনা আল-খারিজের সামরিক স্থাপনাসহ চারটি সন্ত্রাসী আস্তানায় সফলভাবে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। পাকতিয়া প্রদেশের শেরিনাও সন্ত্রাসী শিবিরেও হামলা হয়েছে।

বিমান অভিযানের সময় কান্দাহার বিমানবন্দরের তেল সংরক্ষণাগার এবং এর সংলগ্ন রসদ অবকাঠামোও ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আফগানিস্তান থেকে ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি কাবুলকে সতর্ক করে বলেন, ‘আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে তারা একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে’।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে, যদিও ধ্বংসাবশেষ পড়ে কোয়েটায় দুই শিশু এবং কোহাট ও রাওয়ালপিন্ডিতে বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর রাজধানী ইসলামাবাদের আশপাশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে আফগান মাটিতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানি অভিযান শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলমান রয়েছে।

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সওয়াল

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র