হোম > বিশ্ব

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানিতে কোন দেশের কত প্রতিষ্ঠান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির তালিকায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রের। ডিফেন্স নিউজের তালিকা অনুযায়ী, শীর্ষ ১০০-এর ৪৯টি কোম্পানিই মার্কিন, যা অন্য যে-কোনো দেশের তুলনায় অনেক বেশি। এরপর যুক্তরাজ্যের ৬টি এবং চীন, ফ্রান্স ও তুরস্কের ৫টি করে প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ১ নম্বরে, আরটিএক্স ২ নম্বরে, জেনারেল ডায়নামিক্স ৩ নম্বরে এবং নর্থরপ গ্রুম্যান ৪ নম্বরে রয়েছে। যুক্তরাজ্যের বিএই সিস্টেম রয়েছে পঞ্চম স্থানে এবং যুক্তরাষ্ট্রের বোয়িং ষষ্ঠ।

তালিকায় চীনের চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না (এভিআইসি) ৭ নম্বরে উঠে এসেছে। এছাড়া এলথ্রি হ্যারিস টেকনোলজিস ৮, ইতালির লিওনার্দো ৯ এবং এয়ারবাস ১০ নম্বরে রয়েছে।

সূত্র: ডিফেন্স নিউজ।

এছাড়াও তালিকায় জার্মানি ও দক্ষিণ কোরিয়ার ৪টি করে, ইসরাইলের ৩টি এবং ইতালি, ভারত ও নরওয়ের ২টি করে প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, সৌদি আরব ও লুক্সেমবার্গসহ কয়েকটি দেশের প্রতিষ্ঠানও তালিকায় রয়েছে।

ছবি: সংগৃহীত।

তুরস্কের পাঁচটি প্রতিষ্ঠান হলো আসেলসান (৪০তম), তুর্কিশ অ্যারোস্পেস (৪৮তম), আরকা ডিফেন্স (৫৩তম), রোকেটসান (৬৪তম) এবং এমকেই (৮১তম)।

তালিকাটি বিশ্ব প্রতিরক্ষা শিল্পে যুক্তরাষ্ট্রের ব্যাপক আধিপত্যের পাশাপাশি তুরস্ক, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর প্রতিরক্ষা খাতে দ্রুত উত্থানও তুলে ধরছে।

সূত্র: ডিফেন্স নিউজ

এমএমআর

ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ১৯

বারবার যুদ্ধবিরতি, আবারো যুদ্ধ—যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ৬ মাসের ঘটনাপ্রবাহ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শেয়ার বাজারে ধস, বাড়ছে বন্ড বিক্রি

ইসরাইলের সঙ্গে ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে গ্রিস

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

ডুবেছে কলকাতা, বড় বিপদের পূর্বাভাস

জাপানে এক বছরে ১৪ হাজারের বেশি ভালুক নিধন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন