হোম > বিশ্ব

গাজায় সুরঙ্গে আটকে পড়া ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার চেষ্টা তুরস্কের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজার সুরঙ্গগুলোতে আটকা পড়া প্রায় ২০০ বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে তুরস্ক। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর একথা জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ‘এক দশকেরও বেশি সময় আগে গাজায় নিহত একজন ইসরাইলি সেনার লাশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তুরস্ক। যা যুদ্ধবিরতির প্রতি হামাসের স্পষ্ট প্রতিশ্রুতির প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘আমরা গাজার সুরঙ্গগুলোতে আটকা পড়া প্রায় ২০০ বেসামরিক নাগরিককে নিরাপদে বের করে আনার চেষ্টা করছি।’

এর আগে হামাস জানায়, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন রাফাহ এলাকার তাদের যোদ্ধারা আত্মসমর্পণ করবে না। সেইসঙ্গে সংকটের সমাধান খুঁজে বের করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে তুরস্কও ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায়র ওই চুক্তি হয়।

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু