হোম > বিশ্ব

ইসরায়েলি বিমান হামলায় জেনিনে প্রাণ গেল ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদিসহ ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব জানান, এ হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী টুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

গতকাল ইসরায়েলি সেনারা হালহুল-হেবরন ব্রিজ এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। হেবরনের একটি মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে তারা।

অন্যদিকে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি শেহাদা আল-জিয়াওয়ির বাড়িতে তল্লাশি চালানোর সময় গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২