হোম > বিশ্ব

মিয়ানমারে জান্তাবিরোধীদের হামলায় ৪০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলের ইয়েসদাশে শহরে জান্ত বাহিনীর ওপর প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এ হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে নেপিদো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) দাবি করেছে, সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিমে জান্তা অবস্থানের ওপর সমন্বিত হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য ছিল নদীর পশ্চিম তীরের দোয়েতান ও খিনতানলে গ্রাম এবং পূর্ব তীরের ওমিয়াতু গ্রামের জান্তা ফাঁড়ি।

পিডিএফ জানায়, দোয়েতানের কাছে একটি ক্যাম্প লক্ষ্য করে মঙ্গলবার প্রথম হামলাটি চালানো হয় সকাল সাড়ে ৭টায়। সেখানে প্রায় ৪০ সেনা অবস্থান করছিল। এর মধ্যে নিহত হয় দুজন। সেখান থেকে কিছু গোলাবারুদও জব্দ করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর দোয়েতান ক্যাম্পকে সহায়তার জন্য প্রায় ৭০ জান্তা সেনার একটি দল সেখানে যাওয়ার সময় ওই বহরে হামলা চালায় প্রতিরোধ বাহিনী। এত নিহত হয় অন্তত ২০ সেনা।

একইদিন দুপুরে ওয়েমিয়াতু গ্রামে পৃথক হামলায় আরো ২০ সেনা নিহত হয়। প্রতিরোধ বাহিনী গ্রামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেয়। বন্দি করা হয় তিনজনকে। জব্দ করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ।

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন আজিজ খান