হোম > বিশ্ব

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলো বিবিসি, ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় ক্ষমা চেয়েছে বিবিসি। তবে ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি।

বিবিসি জানিয়েছে, সম্পাদনার ফলে এমন একটি ভুল ধারণা তৈরি হয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ তথ্যচিত্রে জোড়া দেয়া হয়েছে।

ট্রাম্প দাবি করেছিলেন, প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের সঙ্গে ক্যাপিটলে হাঁটার আহ্বানের পরই ‘ফাইট লাইক হেল’ বলেছেন, অথচ এই দুটি অংশের মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল এবং এর মাঝে তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদেরও কথা বলেছিলেন।

ট্রাম্পের আইনজীবীরা হুমকি দিয়েছেন, যদি তথ্যচিত্রটি প্রত্যাহার করা না হয়, ক্ষমা চাওয়া না হয় এবং তাকে ক্ষতিপূরণ না দেয়া হয়, তবে বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করবেন।

বিবিসি জানিয়েছে, তারা সম্পাদনার ভুলের জন্য অনুতপ্ত হলেও মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। কারণ ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি এবং ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়েছেন। তাই এতে বাস্তব ক্ষতির প্রমাণ নেই।

এই ঘটনার জেরে রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

আরএ

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা