হোম > বিশ্ব

খামেনির জানাজার সংবাদ সংগ্রহে যাচ্ছেন ৬০০ বিদেশি সাংবাদিক

আমার দেশ অনলাইন

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনাবিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার সংবাদ সংগ্রহ করবেন প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি। আগামী ৪ থেকে ৯ জুলাই জানাজা ও দাফন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালেহি জানাজার জন্য তার মন্ত্রণালয়ের ব্যাপক প্রস্তুতির বিষয়ে জানান, যার মধ্যে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি প্রায় ৬০০ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এই দাফন অনুষ্ঠান কভার করবেন।’

সালেহি আরো বলেন, ‘আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধু জাতির পক্ষ থেকে তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি ও শত্রুদের মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতার প্রদর্শন।’

সূত্র: প্রেস টিভি

আরএ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন, যুক্তরাজ্যের ব্যাংকের বিরুদ্ধে মামলা

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানিতে কোন দেশের কত প্রতিষ্ঠান

ইরানে মার্কিন হামলায় নিহত বেড়ে ১৯

বারবার যুদ্ধবিরতি, আবারো যুদ্ধ—যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ৬ মাসের ঘটনাপ্রবাহ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় শেয়ার বাজারে ধস, বাড়ছে বন্ড বিক্রি

ইসরাইলের সঙ্গে ৩৬০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করছে গ্রিস

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

ডুবেছে কলকাতা, বড় বিপদের পূর্বাভাস

জাপানে এক বছরে ১৪ হাজারের বেশি ভালুক নিধন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান