হোম > বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান মধ্যস্থতাকারীদের

ইসরাইলের হামলা অব্যাহত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতিতে অংশগ্রহণকারী পক্ষগুলোকে তাদের প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ একথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর্যালোচনা করতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করেন চারটি মধ্যস্থতাকারী দেশের কর্মকর্তারা।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলার পটভূমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবার বাস্তুচ্যুতদের আবাসস্থলে পরিণত হওয়া একটি স্কুলে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছে। যার ফলে চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৪০০ জনে দাঁড়িয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে উইটকফ বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। পাশাপাশি সকল পক্ষকে তাদের বাধ্যবাধকতা বজায় রাখার, সংযম প্রদর্শন করার এবং পর্যবেক্ষণে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

শনিবারের বিবৃতিতে শান্তি চুক্তির প্রথম পর্যায়ে অর্জিত অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে মানবিক সহায়তা বাড়ানো, বন্দিদের লাশ ফেরত পাঠানো, আংশিক সেনা প্রত্যাহার এবং বৈরিতা কমানো। বৈঠকে চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হয়েছে।

আরএ

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের দুই জাহাজে হামলা, ডুবেছে একটি

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ইন্ডিয়া গেটে রাহুল-প্রিয়ঙ্কার প্রতিবাদ

দিল্লির সেন্ট্রাল পার্কে ফের বিক্ষোভের ডাক ককরোচদের

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-রাশিয়া

ইয়েমেনে ৮০ শতাংশ মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে জার্মানি

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার ব্যাখ্যা কী, কেন রাস্তায় ভারতের ভোটাররা