হোম > বিশ্ব

চীন-তাইওয়ান-হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ফিলিপাইনে আঘাত হানার পর এবার চীন, তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন রাগাসা। প্রবল ঝড়োবৃষ্টিতে ফিলিপাইনে তিনজন মারা গেছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে। খবর আল জাজিরার।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুয়াংডং প্রদেশের শেনজেন শহর এবং জুয়েন কাউন্টির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানবে। এরইমধ্যে চীনের ১০টি শহরে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেন থেকে চার লাখ মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ‘ঝড়োবৃষ্টি, তীব্র বাতাস, ঢেউ এবং বন্যার’ সতর্কতা জারি করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ।

রিাগাসার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে দিয়েছে হংকং।

হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ (মঙ্গলবার) ভোরে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে বয়ে আসা ঘূর্ণিঝড় রাগাসার কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ২২০ কিলোমিটার।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং বিমানবন্দর খোলা থাকবে, তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন পর্যন্ত বিমান চলাচল ব্যাহত হতে পারে।

তাইওয়ানের পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

আরএ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই