হোম > বিশ্ব

সিরীয় শরণার্থীদের ঘরে ফিরতে জার্মানির হুঁশিয়ারি

আতিকুর রহমান নগরী

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ

জার্মানিতে থাকা সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরার এক কঠোর বার্তা দিয়েছেন জার্মানের চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। তিনি বলেছেন, সিরীয় শরণার্থীদের এখনই বাড়ি ফিরে যেতে হবে, নতুবা নির্বাসনের মুখোমুখি হতে হবে।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম নিউ আরব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্জ উত্তর জার্মানির হুসুম সফরকালে অভিবাসন সম্পর্কে সর্বশেষ মন্তব্যে বলেছেন, ১৩ বছরের নৃশংস যুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের জার্মানিতে আশ্রয় নেওয়ার এখন আর কোনও কারণ নেই।যারা তাদের দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানায়, তাদেরকে আমরা অবশ্যই বহিষ্কার করব।

যদিও এর আগে দামেস্ক সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বৃহস্পতিবার বলেছিলেন, যুদ্ধের ফলে দেশের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার কারণে সিরীয়দের ফিরে আসার সম্ভাবনা খুবই সীমিত।

এই বিবৃতি মার্জ এবং ওয়াদেফুলের রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যারা অভিবাসনের বিস্ফোরক ইস্যুতে অতি-ডানপন্থী দলগুলির দ্বারা পিছিয়ে পড়া এড়াতে লড়াই করছে।

জার্মানিতে প্রায় দশ লক্ষ সিরীয় বাস করেন, যাদের বেশিরভাগই ২০১৫ এবং ২০১৬ সালে ব্যাপকভাবে দেশত্যাগের মাধ্যমে যুদ্ধ থেকে পালিয়ে এসেছেন।

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা