হোম > বিশ্ব

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ‘পূর্ণ ও অকুণ্ঠ সমর্থন’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের নির্বাচন সামনে রেখে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ সমর্থন জানান।

ইসরাইলের জনগণের উদ্দেশে লেখা ওই বার্তায় নেতানিয়াহুকে ‘শক্তিশালী, সাহসী ও মেধাবী’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।

তিনি লেখেন, ‘আমি নেতানিয়াহুকে (বিবি) অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে দেখেছি। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ নারী-পুরুষ চাপের মুখে ভেঙে পড়তেন। কিন্তু বিবি ভেঙে পড়েননি। বরং তিনি আরো শক্তিশালী হয়েছেন।’

বার্তায় ট্রাম্প বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নেতানিয়াহুর প্রতি তার ‘পূর্ণ ও অকুণ্ঠ সমর্থন’ জানানো হচ্ছে। তিনি আরো লেখেন, ‘নেতানিয়াহু কখনোই আপনাদের হতাশ করবেন না!’

নেতানিয়াহুর বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া ইসরাইলের জন্য ভুল সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

একই বার্তায় ইরান প্রসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র শিগগিরই ‘কাজ শেষ করবে’। তবে নেতানিয়াহু ক্ষমতায় না থাকলে এ পদক্ষেপ নিতে তিনি অনাগ্রহী হবেন বলেও ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, ‘ইসরাইলের নেতৃত্বে যদি ভুল ব্যক্তি থাকেন—অর্থাৎ বিবি ছাড়া অন্য কেউ—তাহলে যুক্তরাষ্ট্রকে একাই এ কাজ করতে হবে। আর আমি তা করতে আগ্রহী নই।’

ট্রাম্পের সমর্থনের জন্য দ্রুতই কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপনার অসাধারণ সমর্থন ও অংশীদারত্বের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা একসঙ্গে মিশন সম্পন্ন করব!’

এদিকে নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

রোববার প্রকাশিত মারিভের এক জনমত জরিপ অনুযায়ী, দুই শিবিরই ৫১টি করে আসন পেতে পারে। ইসরাইলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপে এই অচলাবস্থার চিত্র উঠে এসেছে। আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

সমালোচকদের বিদেশ থেকে এসে আন্দোলনে যোগ দিতে বললেন ইশরাক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ছাড় দিয়ে জেলেনস্কির ওপর ক্ষুব্ধ ট্রাম্প

শত্রুর অবকাঠামোতে হামলায় প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’

ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের প্রভাব তেলের বাজারে

কারাবাস এড়াতে আরেকটি যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাগচি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বোমা হামলার হুমকিতে ইসরাইল থেকে আসা বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

ইউরোপজুড়ে কেন বিক্ষোভ, কী চাইছেন তরুণেরা

ফ্রান্সে বিক্ষোভ থেকে দাঙ্গা, জড়িতদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি ম্যাক্রোঁর