হোম > বিশ্ব

পাকিস্তান আমাদের বিরুদ্ধে, নেপাল-বাংলাদেশ, শ্রীলঙ্কাও অসন্তুষ্ট

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার

আতিকুর রহমান নগরী

ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, আমাদের প্রতিবেশী দেশগুলোকে উপেক্ষা করা যাবে না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে, আর নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ একাধিক দেশ আমাদের প্রতি অসন্তুষ্ট। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেওয়া উচিত।

শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল।

ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয়, মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, আমরা কীভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি, সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা