হোম > বিশ্ব

হামাস প্রতিনিধি দলের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। শনিবার ইস্তাম্বুলে এ বৈঠক হয়। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং আলোচকদের প্রধান খলিল আল-হায়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। খবর মিডল ইস্ট মনিটরের।

বৈঠকে হামাস প্রতিনিধিদল জানায়, তারা যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলছে। ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের তথ্য প্রদান করেছেন তারা।

বৈঠকে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করতে তুরস্কের নিবিড় প্রচেষ্টা এবং ইসরাইলের চুক্তি লঙ্ঘন প্রতিরোধের পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এছাড়া, গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলার উপায় নিয়েও আলোচনা করেছে দুইপক্ষ। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো এক লাখ ৭১ হাজার মানুষ।

আরএ

গাজা গণহত্যার জেরে ইসরাইলিদের প্রতি মার্কিনিদের সমর্থনে ধস

ভারতে ভারী বর্ষণে ১০ জনের প্রাণহানি

তুরস্ক-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উদ্বেগে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

এরদোয়ানের পিস্তল নিয়ে মধুর সমস্যায় ন্যাটো নেতারা

তীব্র গরমে জার্মানিতে ৫ হাজার মানুষের মৃত্যু

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম