হোম > বিশ্ব

হত্যার দাবির মধ্যেই লারিজানির হাতে লেখা নোট প্রকাশ, যা লেখা আছে

আমার দেশ অনলাইন

ইসরাইলের দাবি অনুযায়ী নিহত হয়েছেন বলে বলা হলেও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা নোট প্রকাশ করা হয়েছে। এ ছাড়া তেহরানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নোটটি ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ গণমাধ্যমেও শেয়ার করা হয়েছে; যেটি সাম্প্রতিক মার্কিন হামলায় নিহত ইরানি নৌ সেনাদের স্মরণে লেখা। তাদের জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

লারিজানির হাতে লেখা সেই নোটে লেখা আছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের জানাজার অনুষ্ঠান উপলক্ষে : তাদের স্মৃতি চিরকাল ইরানি জনগণের হৃদয়ে অম্লান থাকবে এবং এই শাহাদাতসমূহ সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তিকে বহু বছর ধরে আরো শক্তিশালী করবে। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’

উল্লেখ্য, ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছেন, লক্ষ্যভিত্তিক রাতের বিমান হামলার পর লারিজানি ও ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি ‘নরকের গভীরে’ নিহত আয়াতুল্লাহ খামেনির সঙ্গে যোগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা