হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ৩৯ রাজনৈতিক বন্দির মুক্তি

আমার দেশ অনলাইন

ছবি: বাসস

আরো ৩৯ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির অন্তর্বর্তী সরকার ও বিরোধীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে চলমান আলোচনার পর তাদের মুক্তি দেওয়া হয়।

মানবাধিকার সংগঠন জুস্তিসিয়া, এনকুয়েন্ত্রো ই পারদোন (জেইপি) জানিয়েছে, দেশটির বিভিন্ন কারাগার থেকে মোট ৩৯ জন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন নারীও রয়েছেন, যাদের ২০২১ সালে ‘মাদক-সন্ত্রাসবাদ’-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেইপি বলেছে, যারা এখনো কারাগারে রয়েছেন, তাদের ‘মুক্তির দাবি অব্যাহত থাকবে এবং পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখা হবে।’

শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার এবং বিরোধীরা দ্বিতীয় দফায় আলোচনায় বসে। গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ওয়াশিংটনের অনুমোদনে এই আলোচনা এগিয়ে চলছে।

রাজনৈতিক বন্দিদের পক্ষে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।

রাজনৈতিক বন্দিদের পরিবারের সদস্যরা ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাস এবং এল রোদেও-১ কারাগারের বাইরে নিয়মিত বিক্ষোভ করে আসছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা এই কারাগারকে নির্যাতনের কেন্দ্র হিসেবে বিবেচনা করে।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ২০২০ সালে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে আটক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে রদ্রিগেজ সরকার ফেব্রুয়ারিতে একটি সাধারণ ক্ষমা আইন (অ্যামনেস্টি আইন) কার্যকর করে। তবে এরপরও রাজনৈতিক বন্দিদের মুক্তির প্রক্রিয়া ধীরগতিতে এগিয়েছে।

সূত্র: বাসস

আরএ

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

জাতিসংঘ কি শুধু বক্তৃতার মঞ্চে পরিণত হচ্ছে

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

তিউনিসিয়ায় আটক ফ্লোটিলা কর্মীদের শারীরিক অবস্থার অবনতি

গোয়েন্দা যুদ্ধের চাপে হুথিরা

এআই নিরাপত্তায় জাতিসংঘের নতুন কাঠামোর প্রস্তাব সিঙ্গাপুরের

পূর্ব লিবিয়ায় গোপন সামরিক বিচারে ৩০ জনের মৃত্যুদণ্ড

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ

ফ্রান্সে পাহাড়েও বর্ণবৈষম্য, প্রতিবাদ কৃষ্ণাঙ্গ ও আরবদের