হোম > বিশ্ব

ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মঙ্গলবার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, ইরান চুক্তি করতে চাইলেও, পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকার বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি।

ভাষণে ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘হামলার পরে, তাদের সতর্ক করা হয়েছিল যে ভবিষ্যতে অস্ত্র কর্মসূচি যেন পুনরায় শুরু করার কোনো প্রচেষ্টা না করে। তবুও তারা অব্যাহত রেখেছে এবং এই মুহূর্তে তারা আবার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরণের চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘আমার পছন্দ হল কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধান করা - তবে একটি বিষয় নিশ্চিত। আমি কখন ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেব না।’

তবে ইরানি কর্মকর্তারা বারবার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার কথা অস্বীকার করেছেন। তারা বলছেন, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্য। ট্রাম্পের ভাষণের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্র্রী আব্বাস আরাগচি সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে বলেছিলেন, ‘ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না’।

আরএ

পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি

কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপের বিরোধী চীন ও পাকিস্তান

‘যুক্তরাষ্ট্র হবে মুসলিম রাষ্ট্র’