হোম > বিশ্ব

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে। এতে করে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ১৪৬ জন। তাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯০০ জনে পৌঁছে গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯০০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো ১৪৬ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত এবং আরো ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

বুথফেরত ছয় জরিপে এগিয়ে বিজেপি, দুটিতে তৃণমূল

প্রায় ৫০ কোটি ডলারের ইরানি ক্রিপ্টো সম্পদ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজে অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলের অভিযান

শত্রুর ষড়যন্ত্র প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি স্পেকারের

ওপেকে সংকট পরিস্থিতি, ভিয়েনায় বৈঠকে বাড়ছে অনিশ্চয়তা

ইরান যুদ্ধের বাড়তি ব্যয় নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধে প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরান ইস্যুতে বাড়ছে উত্তেজনা

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পকে সহায়তার প্রস্তাব পুতিনের