হোম > বিশ্ব

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। বুধবার দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিশ্বকে ‘ডাকাতের আস্তানায়’ পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্টেইনমায়ার। বলেন, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো যা খুশি তাই কেড়ে নেয়, এমন অবস্থা যেন না হয়। তিনি আরো বলেন, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের শিকার হচ্ছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করে তিনি একে একটি ‘ঐতিহাসিক ভাঙন’ হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে যেমন একটি সন্ধিক্ষণ মনে করেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকেও বিশ্বব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।

তার মতে, যেসব দেশ বা অঞ্চলকে কয়েকটি বড় শক্তি তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, সেই ধারা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। যদিও জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক, তবে স্টেইনমায়ারের এই জোরালো বক্তব্য জার্মানিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।

আরএ/এসআই

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা