হোম > বিশ্ব

হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

দক্ষিণ লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর এক সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সপ্তাহান্তে লিতানি নদীর দক্ষিণে আলি মুসা দাকদুক নিহত হন। তাকে হিজবুল্লাহর অন্যতম প্রভাবশালী কমান্ডার হিসেবে অভিহিত করা হয় বিবৃতিতে।

এতে দাবি করা হয়, দাকদুক দক্ষিণ সিরিয়ায় হিজবুল্লাহর ঘাঁটি গাড়ার প্রচেষ্টা ‘গোলান ফাইল’-এর কমান্ডার ছিলেন।

ইসরাইলের এই দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

গত ২ মার্চের পর থেকে ইসরাইলি সেনাবাহিনী লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে। দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে ইসরাইল।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৮০০ জন নিহত ও ১১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখেরও বেশি মানুষ ।

সূত্র: আনাদোলু

আরএ

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

এখন থেকে যখন খুশি হরমুজ বন্ধ করে দিতে পারবে ইরান

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

‘ইরানে ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় যুক্তরাষ্ট্রের’

কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান