মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। ট্রাম্প বলেন, তিনি ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করার চেষ্টা করছেন না। ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি নতুন চুক্তি চাইছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করে দিয়েছেন তিনি ।
নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালির ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ এবং তাদের অর্থনীতি সম্পূর্ণ পতনের ফলে আমাদের বর্তমান অবস্থান আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।’
ট্রাম্প বলেন, অনিবার্য পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে ইরান। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘ইরানের জনগণ কবে জেগে উঠে প্রতিরোধ করবে?’
সূত্র: আল জাজিরা
আরএ