হোম > বিশ্ব

জ্বলছে আগুন, গাড়ি রেখে পালাচ্ছে ইসরাইলিরা

স্টাফ রিপোর্টার

ইসরাইলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন কাছে চলে আসায় রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাচ্ছে মানুষ। দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরাইল এমন একটি ভিডিও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরমধ্যে ইসরাইলি বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেম যাওয়া রুট-১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বেশ কয়েকটি ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে।

দখলদার ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ওই সড়কে যেসব মানুষ গাড়িসহ আটকে পড়েছেন বা যারা আগুনের ঝুঁকিতে পড়েছেন তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সেখানে একাধিক দাবানল জ্বলছে।

ওই দাবানল নিয়ন্ত্রণে আনতে ১১৯টি দল এ মুহূর্তে কাজ করছে। তাদের সঙ্গে কাজ করছে অগ্নিনির্বাপক ১০টি বিমান। ১১৯টি দলের সঙ্গে যোগ দিতে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আরও ২২টি দল।

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার