হোম > বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে: আয়াতুল্লাহ খামেনি

আতিকুর রহমান নগরী

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের সম্মানিত ও ন্যায়পন্থী মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখানো হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘গাজায় জায়নবাদীদের গণহত্যায় ৬০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন।’

ভিডিওর পরবর্তী অংশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য এবং সেই হামলার পর ইসরাইলে সৃষ্ট ধ্বংসচিত্র দেখানো হয়। এর সঙ্গে যুক্ত করা হয়েছে জনসাধারণের উল্লাস ও প্রতিক্রিয়া। ক্যাপশনে লেখা রয়েছে, ‘জায়নবাদীদের হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং বিশ্ববাসীর আনন্দ।’ এরপর দেখানো হয় ইরানে চালানো হামলার ফলে ইসরায়েলে হওয়া ক্ষয়ক্ষতি এবং চলমান উদ্ধার তৎপরতার চিত্র।

ভিডিওটি পোস্ট করে খামেনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই সামরিক প্রতিক্রিয়া শুধু ফিলিস্তিনের প্রতি সহানুভূতির প্রকাশ নয়, বরং তা বিশ্বের ন্যায়বিচারক মানুষের হৃদয়ে প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা