হোম > বিশ্ব

হরমুজে টোল আরোপ কারো মেনে নেওয়া উচিত নয়: রুবিও

আমার দেশ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের টোল আরোপের চেষ্টা কোনো দেশেরই মেনে নেওয়া উচিত হবে না। ইরানের সঙ্গে আলোচনায় ‘সামান্য অগ্রগতি’ হয়েছে বলেও জানান তিনি। সুইডেনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ন্যাটোর একটি বৈঠকে যোগ দিতে সুইডেনের হেলসিংবার্গে রয়েছেন রুবিও। তিনি বলেন, ‘ইরান একটি টোল ব্যবস্থা চালু করার চেষ্টা করছে এবং ওমানকে এই ব্যবস্থায় যোগ দিতে রাজি করানোর চেষ্টা করছে। বিশ্বের কোনো দেশেরই এটি মেনে নেওয়া উচিত নয়।’

রুবিও বলেন, ‘ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু আমি বিষয়টিকে অতিরঞ্জিত করতে চাই না।’

তিনি বলেন, ‘সামান্য অগ্রগতি হয়েছে এবং এটি ভালো দিক।’

রুবিও আরো বলেন, ‘মৌলিক বিষয়গুলো একই থাকছে: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

সূত্র: আল জাজিরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স