হোম > বিশ্ব

অর্ধেক দামে চীনা যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

চীনা পঞ্চম জেনারেশনের জে-৩৫এ যুদ্ধবিমান। ছবি: ডিফেন্স পাকিস্তান

পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামাবাদকে অর্ধেক দামে যুদ্ধবিমান দেবে বেইজিং। ডিফেন্স পাকিস্তান সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, পঞ্চম জেনারেশনের জে-৩৫এ যুদ্ধবিমান পাকিস্তানকে দিচ্ছে চীন। ৫০ শতাংশ ছাড় দিয়ে ওই বিমান পাকিস্তানকে দেওয়া হচ্ছে।

চলতি বছরের আগস্টের মধ্যে চীন থেকে প্রথম ব্যাচ যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানকে ৪০টি জে-৩৫এ দেবে চীন।

প্রসঙ্গত, গত ৭ থেকে ১০ মে ভারতের সঙ্গে যে যুদ্ধ হয়, তাতে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধযান তুলে দিচ্ছে চীন। গত বছর জে-৩৫এ বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে বোঝাপড়া হয় পাকিস্তানের।

তখন বলা হয়েছিল, ২০২৭ সালে তাদের এই বিমান দেওয়া হবে। তবে তার আগেই পঞ্চম জেনারেশনের এই যুদ্ধাস্ত্র হাতে পাচ্ছে পাকিস্তান।

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি