হোম > বিশ্ব

ইরানে হামলা চালাতে ওবামাকে চাপ দিয়েছিল ইসরাইল: ব্লিঙ্কেন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিল ইসরাইল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলি নেতারা বলেছিলেন, যুক্তরাষ্ট্র হামলা করতে অস্বীকৃতি জানালে তারা নিজেরাই আক্রমণ করবে।

তবে ওবামা ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে জানান ব্লিঙ্কেন। ওবামা যুক্তি দিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যা সমাধানের সর্বোত্তম পন্থা হলো কঠোর নিষেধাজ্ঞা। ওবামা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চেয়েছিলেন।

ব্লিঙ্কেন আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর যুক্তরাষ্ট্র আরেকটি আঞ্চলিক যুদ্ধে প্রায় প্রবেশ করতে যাচ্ছিল, যখন ইসরাইলি কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়েছিলেন যে হিজবুল্লাহ লেবানন থেকে আক্রমণ করতে চলেছে।

সূত্র: মিডল ইস্ট আই

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০