হোম > বিশ্ব

মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলো সেনাবাহিনী

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। দেশটিতে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। ভারত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে গত ২৫ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। খবর আল জাজিরার।

শনিবার রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এরপর সেনারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানায় বিক্ষোভকারীরা।

এর আগে শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকে এক সভায়, সেনারা বিক্ষোভকারীদের সাথে সংগতি প্রকাশ করে। বৈঠকের পর এক ভিডিও বার্তায় তারা জানায়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো বা অন্য কোনো ধরনের পদক্ষেপ নেবেন না তারা।

বার্তায় বিমানবন্দরের দায়িত্বে থাকা সেনাদের সকল বিমান উড্ডয়ন বন্ধ করার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে অন্যান্য ক্যাম্পে থাকা সেনাদের প্রতি গুলি করার আদেশ প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হয়।

এতে আরো বলা হয়, ‘গেট বন্ধ করো এবং আমাদের নির্দেশের জন্য অপেক্ষা করো। তোমাদের ঊর্ধ্বতনদের আদেশ মান্য করো না। যারা তোমাদের সহকর্মীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়, তাদের দিকে তোমাদের অস্ত্র তাক করো। কারণ আমরা মারা গেলে তারা আমাদের পরিবারের যত্ন নেবে না।’

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কিছু সেনা ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন।

দেশটিতে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন প্রথমে বিদ্যুৎ ও পানির সংকট থেকে শুরু হলেও বর্তমানে তা বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। শনিবারের এই বিক্ষোভ গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বড় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে সেনাবাহিনীর সদস্যদের আহ্বানে ঠিক কতজন সেনা সাড়া দিয়েছেন, তা স্পষ্ট নয়।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র