হোম > বিশ্ব

বিমান দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন ট্রাম্প, জানিয়েছেন শোক

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কাইনিউজ এতথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিমান-হেলিকপ্টার সংঘর্ষের ‘ভয়াবহ দুর্ঘটনা’ সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি সম্পর্কিত আরও তথ্য পেলে পরবর্তীতে তা জানাবেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষের পর বিমানটি পাশেই পোটোম্যাক নদীতে পড়ে যায়। বিমানটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিল। তবে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টারের ৩ সেনা নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর ‘জরুরি অবস্থার’ কারণে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২