হোম > বিশ্ব

ইসরাইলে মার্কিন কূটনীতিকদের ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইসরাইলে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের একটি ভবনে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শার্পনেল) আঘাত হেনেছে। ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চ্যানেল ১২’ একটি ছবি প্রকাশ করেছে যাতে একটি ভবনের ছাদের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। প্রাথমিকভাবে জায়গাটি কোনো পার্কিং এরিয়া বলে মনে হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ভবনটি ঠিক কোথায় অবস্থিত, ইসরায়েলি ওই সংবাদমাধ্যম তা সুনির্দিষ্টভাবে জানায়নি।

উল্লেখ্য, ইসরাইলে মার্কিন দূতাবাস জেরুজালেমে অবস্থিত। এ ছাড়া তেল আবিবেও একটি বড় শাখা অফিস রয়েছে, যা আগে মূল দূতাবাস হিসেবে ব্যবহৃত হতো।

এই ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার