হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান

আমার দেশ অনলাইন

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান। নতুন করে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। বৃহস্পতিবার জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইরানে হামলা চালানোর হুমকি দেয়ার পাশাপাশি আলোচনাও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরানি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে পাল্টা চালানোর হুমকি দিয়েছে ইরান। রাভাঞ্চি বলেছেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। এরজন্য আমরা যা কিছু করা দরকার তা করব। আমরা জেনেভায় সম্পূর্ণ সততা এবং সৎ বিশ্বাসের নিয়ে আলোচনা শুরু করব।’

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে প্রয়োজনে তিনি শক্তি প্রয়োগ করতে ইচ্ছুক।

তিনি আরো বলেন, ‘যদি ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ বা আগ্রাসন হয়, তবে আমরা আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা অনুসারে প্রতিক্রিয়া জানাব।’

আরএ

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা