হোম > বিশ্ব

কাশ্মীরে এক টুকরো চেন্নাই, বিজয়ের ম্যাজিকে ভাইরাল অনন্তনাগের ক্যাফে

আমার দেশ অনলাইন

ভারত নিয়ন্ত্রিত পেহেলগাম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অনন্তনাগের বমজু এলাকায় অবস্থিত সিফার ক্যাফে। একসময় এটি স্থানীয়দের কাছে ছিমছাম, সুন্দর একটি আড্ডার জায়গা ছিল। তবে দক্ষিণী ব্লকবাস্টার ছবি লিওর শ্যুটিংয়ের পর থেকেই পাল্টে গেছে এর চেহারা। সিনেমাটিতে একে ‘ক্যাফে ওয়াইল্ড বিনস’ হিসেবে দেখানো হয়েছিল, যেখানে বিজয় ক্যাফে মালিকের আড়ালে একজন কুখ্যাত গ্যাংস্টারের জীবন কাটাত।

২০২৩ সালে সিনেমাটি মুক্তির পর থেকেই তামিলনাড়ু থেকে আসা পর্যটকদের কাছে এটি কাশ্মীরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে এখানে তামিল পর্যটকদের ভিড় বেড়েছে কয়েক গুণ। ভক্তরা এখানে এসে ছবির দৃশ্য পুনরায় ফুটিয়ে তোলেন, ইনস্টাগ্রাম রিল বানান এবং বিজয়ের জনপ্রিয় গানগুলোর সঙ্গে নাচেন।

এই ক্যাফেতে আসা পর্যটকদের প্রথম পছন্দ হলো ‘চকোলেট কফি’। ছবিতে বিজয় এই কফিই পরিবেশন করেছিলেন। এস্প্রেসো, চকোলেট সিরাপ এবং দুধের মিশ্রণে তৈরি সেই কফিই এখন এখানকার মেনুর সেরা আকর্ষণ। ক্যাফের কর্মীরা জানান, ২০২২ সালে তামিলনাড়ু থেকে লোকেশন স্কাউটরা এসে প্রথম এই জায়গাটি পছন্দ করেন। টানা ২৫ দিন এখানে শ্যুটিং হয়েছিল। যেখানে তৃষা কৃষ্ণন, সঞ্জয় দত্ত এবং স্যান্ডি মাস্টারের মতো তারকারাও উপস্থিত ছিলেন।

সূত্র: এই সময় অনলাইন

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স