হোম > বিশ্ব

ইসরাইলের নিয়মতান্ত্রিক টার্গেটের শিকার ফিলিস্তিনি সাংবাদিকরা

প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গত ডিসেম্বরে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ৯৯ বার আইন লঙ্ঘন করেছে ইসরাইল। যার মধ্যে রয়েছে হত্যা, শারীরিক আক্রমণ, গ্রেপ্তার এবং সংবাদ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা। রোববার প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেটের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ফিলিস্তিনি ভূখণ্ডে গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মাসিক প্রতিবেদনে সিন্ডিকেট জানায়, ইসরাইলি বাহিনী ২০২৫ সালের ডিসেম্বরে ফিলিস্তিনি সাংবাদিকতাকে নিয়মতান্ত্রিকভাবে টার্গেট করার নীতি অব্যাহত রাখে, যার ফলে গুরুতর আইন লঙ্ঘনের ঘটনা ঘটে।’

সংস্থাটি জানায়, সিন্ডিকেটের স্বাধীনতা কমিটি ডিসেম্বর মাসে ৯৯টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে, যা সাংবাদিকদের ওপর উচ্চপর্যায়ের দমন-পীড়ন এবং বিধিনিষেধকেই প্রতিফলিত করে।

প্রতিবেদনে বলা হয়, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিক নিহত হয়েছেন। গোলাবর্ষণে গুরুতর আহত হয়েছেন দুই সাংবাদিক। এছাড়া সাংবাদিকদের দুজন আত্মীয় নিহত হয়েছেন। সব কটি ঘটনাই ঘটছে গাজা উপত্যকায়।

এছাড়া, অধিকৃত পশ্চিম তীর থেকে ৪৮ সাংবাদিক আটক হয়েছেন। সংবাদ সংগ্রহের সময় টিয়ার শেল এবং স্টান গ্রেনেডের মাধ্যমে ১৫টি আক্রমণ, সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার দুটি চেষ্টা, অস্ত্র উঁচিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার ৯টি ঘটনা এবং সরাসরি মৌখিক হুমকির ছয়টি ঘটনা রেকর্ড করেছে সিন্ডিকেট।

সিন্ডিকেট সাংবাদিকদের মারধর এবং শারীরিক নির্যাতনের দুটি ঘটনা, সাংবাদিকতার সরঞ্জাম ধ্বংস এবং সাংবাদিকের দুটি বাড়ি ধ্বংসের ঘটনা নথিভুক্ত করেছে।

২০২৫ সালের ডিসেম্বরের শুরুর দিকে গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছিল, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে ২৫৭ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী শত শত বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় ৪২০ ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ১৮৪ জন আহত হয়েছেন।

আরএ/এসআই

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা