হোম > বিশ্ব

ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করলেও কূটনীতির দরজা এখনো খোলা রয়েছে।

রুবিও বলেন, ‘আমি মনে করি আমরা কূটনীতির জন্য সব সময় প্রস্তুত। এটি বাস্তবসম্মত হতে হবে। এটি এমন একটি চুক্তি হতে হবে, যা তারা মেনে চলতে ইচ্ছুক।’

স্থানীয় সময় রোববার ফিলিপাইনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।

তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে ইরান এই প্রণালি নিয়ন্ত্রণ করতে চায় এবং এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।’ তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী নৌপরিবহন সুরক্ষায় যুক্তরাষ্ট্র যা যা করা প্রয়োজন তা করবে এবং করে যাবে।’

সূত্র: আল জাজিরা

আরএ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ভুচিসের পতনে সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে যেসব পরিবর্তন আসতে পারে

ইসরাইলের নির্বাচন: কারা লড়ছেন এবং কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ

ফিলিস্তিনের বাইরেও ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল জায়নবাদী নেতাদের

ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বয়কটের দাবি

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল: জাতিসংঘ

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর