হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় নিহত পদকজয়ী ফিলিস্তিনি অ্যাথলেট

আতিকুর রহমান নগরী

পদকজয়ী ফিলিস্তিনি অ্যাথলেট আল্লাম আল-আমুর। ছবি: সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনীর হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসে নিহত হয়েছেন ফিলিস্তিনি দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আল্লাম আল-আমুর ছিলেন প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ। ২০২৩ সালের মার্চে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিন হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ওই আসরে ১২ দেশের ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথমবারের অংশগ্রহণেই পদক এনে দেশকে গর্বিত করেছিলেন এই তরুণ।

তার পরিবার জানায়, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র’ নামে পরিচিত একটি স্থানের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারান আল্লাম।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম হামলা ইসরাইল। এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা, দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। জাতিসংঘের মতে, গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে