হোম > বিশ্ব

ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরান চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তার দাবি, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে; যা আলোচনার বড় বাধা ছিল।

এর আগে চুক্তি না মানলে আবারও বিমান হামলা শুরু এবং ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল রাখার হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর ঠিক আগে লেবানন থেকে রকেট ছোড়ার পর পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী।

উভয় দেশের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান আলাদা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

একই সময়ে পাকিস্তান নতুন করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। গত সপ্তাহে প্রথম দফা আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গালিবাফ। যদিও বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

সূত্র: বিএসএস

আরএ

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা