হোম > বিশ্ব

প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার

আমার দেশ অনলাইন

উত্তেজনা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের আক্রমণ কারো জন্যই সুফল বয়ে আনবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে উপসাগরীয় ও প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই অঞ্চলের জ্বালানি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আল-খুলাইফি বলেন, কাতার বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে বিস্তৃত আক্রমণের বিষয়ে ‘অত্যন্ত উদ্বিগ্ন’। বলেন, ‘আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তা দুর্ভাগ্যজনক। আমরা মনে করি, আলোচনার টেবিলে ফেরা ছাড়া দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের আর কোনো পথ নেই।’

কাতারের সার্বভৌমত্বের ওপর এমন ‘অযৌক্তিক ও জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, এ ‘আগ্রাসনের’ বিরুদ্ধে আত্মরক্ষায় কাতার সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেবে।

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ