হোম > বিশ্ব

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আতিকুর রহমান নগরী

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কারণে সুনামির সতর্কতা জারি করেছে। খবর আল জাজিরার।

মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। এছাড়া এর প্রভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি ঘরবাড়ি। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়া হয়।

আরএ

হরমুজ প্রণালী ছাড়ল থাইল্যান্ডের আটকে পড়া ১০টি জাহাজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, কী কথা হলো

নেতানিয়াহু সরকার পরিচালনা করতে অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

টানা বর্ষণে বন্যা, ঘানা ও আইভরি কোস্টে ৩০ জনের মৃত্যু

ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ভারত পানির প্রবাহ বন্ধ করলে ‘হাত কেটে ফেলা হবে’: পাকিস্তানি মন্ত্রী

ইরানে ফের হামলার হুমকি নেতানিয়াহুর

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো