হোম > বিশ্ব

পর্বতারোহীদের যে সুখবর দিল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে যে তারা আশা করছে এই উদ্যোগ দেশের "অনাবিষ্কৃত পর্যটনস্থল" মানুষের কাছে তুলে ধরবে।

এদিকে, সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) হবে - যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি।

পর্বতারোহণ নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস, যেখানে বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫.৯ মিলিয়ন ডলার আয় করেছে নেপাল যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকেএসেছে।

যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেগুলো নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত, যার উচ্চতা পাঁচহাজার ৯৭০ মিটার (১৯ হাজার ৫৯০ ফুট) থেকে সাতহাজার ১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো মধ্যে পড়ে।

"মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসব চূড়ায় পর্যটক এবং পর্বতারোহীদের সংখ্যা খুবই কম। কারণ এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি নতুন বিধানটি সাহায্য করবে," বলেন নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম।

সূত্র: বিবিসি বাংলা

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা