হোম > বিশ্ব

চীন-জাপান বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

আতিকুর রহমান নগরী

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ছবি : সংগৃহীত

চীন ও জাপানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি বলেন, পক্ষপাত করলে পরিস্থিতির আরো অবনতি হবে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, বুধবার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি এ কথা জানান।

লি বলেন, ‘পক্ষপাত করলে শুধু সংঘাতই বাড়বে। এটি ব্যক্তিগত ও আন্তর্জাতিক সম্পর্ক—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। পক্ষ নেওয়ার পরিবর্তে, সহাবস্থানের উপায় অনুসন্ধান করা ভালো।’

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেন, তাইওয়ানের ওপর চীনের যেকোনো আক্রমণ ‘অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি’ সৃষ্টি করতে পারে, যা জাপানকে ‘সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগের’ সুযোগ করে দেবে। তার এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

চীন এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে এবং পর্যটকদের জাপান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানি স্থগিত করেছে চীন। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক স্থগিত করেছে বেইজিং। সূত্র : আনাদোলু

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

হরমুজে নজিরবিহীন কিছু করার চেষ্টা করছে ইরান

হরমুজে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ

ইসরাইলের কর্মকাণ্ডকে ‘শয়তানী আচরণ’ বললেন মার্কিন সাংবাদিক

উন্নয়নশীল দেশগুলো শিক্ষার চেয়ে বৈদেশিক ঋণ পরিশোধে বেশি ব্যয় করে

ওয়াশিংটনে বসে যেভাবে ভেনেজুয়েলা চালাচ্ছেন রুবিও

হালাল পণ্য উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ ১০ দেশ

বাবাসহ যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বদলা নেব: মোজতবা খামেনি

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবি, ১৫ ভারতীয় নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল সেতু পুনরায় চালু